মিডল্যান্ড ব্যাংক-সিঙ্গার চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসান-উজ জামান এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ এম হামিম রহমাতুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অফিসার মুহাম্মদ এইচ কাফী ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং সার্ভিস পরিচালক তানীম কারারসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।