মিডল্যান্ড ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪-১৫ অর্থবছরে কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জন করায় মিডল্যান্ড ব্যাংককে বিশেষ সম্মাননা সনদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১১ মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) খন্দকার নাইমুল কবিরের হাতে সম্মাননা সনদটি তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, কৃষি বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক এবং মিডল্যান্ড ব্যাংকের ইমার্জিং করপোরেট অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের প্রধান মোহাম্মদ ইকবাল। বিজ্ঞপ্তি