প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আহসান-উজ জামান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অতিরিক্ত এমডি ছিলেন। আহসান-উজ-জামান ১৯৮২ সালে এএনজেড গ্রিনলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে তিনি দেশি–বিদেশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন। ২০০৯ সালে তিনি এমটিবিতে ডিএমডি পদে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।