মিডল্যান্ড ব্যাংকের এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ওয়েস্টিন হোটেলে গত সোমবার মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে সভায় সমাপ্ত বছরে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ শেয়ার লভ্যাংশ অনুমোদন করা হয়। এ ছাড়া ব্যাংকের নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবীর সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি