মিডল্যান্ড ব্যাংকের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের চতুর্থ বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার (২৯ জুন) ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবীর সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) অনুমোদন করা হয়। এ ছাড়া সভায় গত বছরের ৩১ ডিসেম্বরে ব্যাংকের নিরীক্ষিত হিসাববিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি