মিডল্যান্ড ব্যাংকের ডেবিট কার্ডে এটিএমে টাকা তোলা ফ্রি

করোনাভাইরাসের কারণে সরকারি সাধারণ ছুটি চলাকালীন মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকেরা কোনো চার্জ ছাড়াই দেশের সব এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ থেকে টাকা তুলতে পারবেন। ব্যাংক তার গ্রাহকদের সুবিধার্থে এবং তাদের অতিরিক্ত খরচের বিষয়টি বিবেচনা করে এটিএম চার্জ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মিডল্যান্ড ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
নগদ টাকা উত্তোলনের সময় কর্তন করা ফি পরবর্তীতে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। আরও উল্লেখ যে, ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে গ্রাহকেরা সহজেই বাড়িতে থেকে তাদের দৈনন্দিন ব্যাংকিংয়ের বিভিন্ন কার্য সম্পাদন করতে পারবেন, যেমন ইউটিলিটি বিল প্রদান, মোবাইল টপ-আপ এবং নিজ অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশে টাকা প্রেরণ করতে পারবেন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই।