মিডল্যান্ড ব্যাংকের নতুন এসএমই প্রোডাক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নতুন তিনটি এসএমই লোন প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরাসহ মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান উপস্থিত ছিলেন।
ব্যাংকের নতুন তিনটি লোন প্রোডাক্ট হলো এমডিবি কৃষি, এমডিবি নারী উদ্যোগ ও এমডিবি গ্রিন লোন।
ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে ব্যাংকের নতুন লোন প্রোডাক্টগুলোর বিভিন্ন সুবিধা বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, নিকট-ভবিষ্যতে ব্যাংক আরও নিত্যনতুন ব্যাংকিং প্রোডাক্ট ও সেবা নিয়ে এগিয়ে আসবে।
গভর্নর আতিউর রহমান নতুন লোন প্রোডাক্ট আনায় মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।