মিডল্যান্ড ব্যাংকের নতুন পণ্য চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক নতুন পাঁচটি ডিপোজিট প্রোডাক্টস বা সঞ্চয়ী প্রকল্প এবং ভিসা ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড (প্লাটিনাম ও গোল্ড) চালু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব পণ্য উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবিরসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের নতুন সঞ্চয়ী প্রকল্পগুলো হলো এমডিবি সুপার সেভার, এমডিবি কলেজ সেভার, এমডিবি স্কুল সেভার, এমডিবি প্রবাসী সেভিং ও এমডিবি গিফট চেক।
বিজ্ঞপ্তি