প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের আয়োজনে গত মঙ্গলবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ‘লোন ডকুমেন্টেশন’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির কর্মশালার সমাপনী সেশনে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেন। এই কর্মশালায় ব্যাংকের ৩১ জন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।