মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর একটি হোটেলে গত রোববার মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামানের সভাপতিত্বে ওই সভায় ভাইস চেয়ারম্যান সাংসদ নিলুফার জাফরউল্লাহ, পরিচালনা পর্ষদের সদস্যরা ও স্পনসর শেয়ারহোল্ডাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সব শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা দিনব্যাপী এ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি