প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ভিসা ব্রান্ডেড ইএমভি চিপ কার্ডের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংকের অতিরিক্ত নিরাপত্তাসংবলিত ইএমভি চিপকার্ডগুলো হলো এমডিবি ভিসা প্লাটিনাম, এমডিবি ভিসা গোল্ড, এমডিবি ভিসা প্রিপেড এবং এমডিবি ভিসা ডেভিড কার্ড। বিজ্ঞপ্তি