প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডল্যান্ড ব্যাংকের একটি শাখা সাভারের আশুলিয়ার জিরাবতে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। জিরাব বাজারে রাজ্জাক কমার্শিয়াল প্লাজায় এ শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. বেলাল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এবং শাখাপ্রধান ও এভিপি মো. আবু সুফিয়ান। বিজ্ঞপ্তি।