মিডল্যান্ড ব্যাংকের , 'মিডল্যান্ড অনলাইনের' স্ব-নিবন্ধন প্রক্রিয়া উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন, ‘মিডল্যান্ড অনলাইন’ এর নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করেছে। এখন কোভিড ১৯ সংক্রমণের জন্য গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবহার বেড়েছে। ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে শাখায় না যেয়েও নিজেই যেকোনো স্থান থেকে সাইন-আপ করে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) এর ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ চালু করতে পারবেন।

স্ব-নিবন্ধকরণ প্রক্রিয়াটির মাধ্যমে গ্রাহকরা এই লিংক (https://ibanking.midlandbankbd.net) এ যেয়ে কয়েক মিনিটের মধ্যেই কয়েকটি সাধারণ ধাপ সম্পন্ন করে ‘মিডল্যান্ড অনলাইন’ - ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করতে পারবেন।

নিরাপত্তা নিশ্চিত করতে এসএমএস এবং ইমেইলে এ টু-ফ্যাক্টর আথেনটিকেসন এর মাধ্যমে যাচাই করা হয়। করোনাপ্রাদুর্ভাবের মধ্যে এখন দেশব্যাপী লকডাউন চলাকালীন যারা বাড়িতে থেকে ব্যাংকিং করা পছন্দ করেন, এই পরিসেবাটি তাদেরকে অনেক উপকৃত করবে।

গ্রাহকেরা ‘মিডল্যান্ড অনলাইন’ - ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করে মিডল্যান্ড ব্যাংক এবং অন্যান্য ব্যাংক একাউন্টের মধ্যে রিয়েল-টাইমে টাকা স্থানান্তর করতে পারবেন। মিডল্যান্ড ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। ইউটিলিটি বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জ করতে পারবেন। তারা রিয়েল-টাইম একাউন্ট ব্যালেন্স অনুসন্ধান, একাউন্টের বিবরণী, চেক বইয়ের অনুরোধ করতে পারবেন, এফডিআর এবং আমানত প্রকল্পের বিবরণ এবং ফিক্সড ডিপোজিট একাউন্ট ও ডিপিএস একাউন্ট খুলতে পারেন। এ ছাড়াও মিডল্যান্ডের অনলাইন এর মাধ্যমে যেকোনো বিকাশ নম্বরে ফান্ড ট্রান্সফারও করা যাবে।