মিডল্যান্ড ব্যাংক-জারজি'স রেস্টুরেন্ট চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক ও জারজি’স লা ডলসিভিটা রেস্টুরেন্টের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর ডলসিভিটা রেস্টুরেন্টে সম্প্রতি এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রেদোয়ানুল হক এবং রেস্টুরেন্টটির চেয়ারম্যান আব্দুস সাকুর চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের এসইভিপি ও হেড অব করপোরেট মো. জাহিদ হোসেন, ইভিপি ও করপোরেট আরএম মো. জাকির আনাম, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।