মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসের ওপর সম্প্রতি একটি চুক্তি সই করেছে রোহতো মেন্থালেটাম বাংলাদেশ লিমিটেড ও ম্যাক্সাস। ছবি: বিজ্ঞপ্তি
মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসের ওপর সম্প্রতি একটি চুক্তি সই করেছে রোহতো মেন্থালেটাম বাংলাদেশ লিমিটেড ও ম্যাক্সাস। ছবি: বিজ্ঞপ্তি

মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসের ওপর একটি চুক্তি করেছে রোহতো মেন্থালেটাম বাংলাদেশ লিমিটেড ও ম্যাক্সাস। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোহতের ব্যবস্থাপনা পরিচালক কেন এরাই, একনেসের ব্র্যান্ড ম্যানেজার গ্লোরিয়া বাড়ই, অক্সির সহকারী ব্যবস্থাপক নূর এ এলাহি, ম্যাক্সাসের পরিচালক ইরেশ যাকের, সহকারী পরিচালক রাহাত সোহেল, সহকারী ব্যবস্থাপক রাতিন পিংকু প্রমুখ।
মেন্থালেটাম বাংলাদেশ লিমিটেড ২০১০ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। তারা বিভিন্ন ধরনের স্কিন কেয়ার ও ফাংশনাল কসমেটিকস নিয়ে কাজ করে। তাঁদের উল্লেখযোগ্য পণ্যের মধ্যে আছে একনেস, লিপ আইস, লিপ অন লিপ, অক্সি ও সান প্লে। ম্যাক্সাস বাংলাদেশের মিডিয়া ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। তারা গ্রুপ এম-এর একটি অংশ। ম্যাক্সাস ২০০৫ থেকে মিডিয়া ইনভেস্টমেন্ট ব্যাবসার সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি।