মিডিয়াটেকের পুরস্কার পেল সিম্ফনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সস্ফিনি সম্প্রতি মোবাইল ফোনের চিপসেট প্রস্তুতকারী মিডিয়াটেকের ‘অ্যাওয়ার্ড ফর ইনোভেশন অ্যান্ড বেস্ট কোয়ালিটি ফর মোবাইল হ্যান্ডসেটস্ ইন বাংলাদেশ’ শীর্ষক পুরস্কার লাভ করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সস্ফিনির চেয়ারম্যান আমিনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ ও পরিচালক রেজওয়ানুল হক। অনুষ্ঠানে মিডিয়াটেকের আর্থার, বরিস, অনুভব ও মহাব্যবস্থাপক ড. ফিনবার ময়নিহান এবং সিম্ফনির বিপণন-প্রধান মো. রফিক উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিলাররা উপস্থিত ছিলেন। ফিনবার ময়নিহান বলেন, ‘সস্ফিনি প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও তা গ্রাহকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞপ্তি।