প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টারকম মিডিয়াভেস্ট গ্রুপের সিইও রাঙ্গানাথান সোমানাথান দুদিনের সফরে ঢাকা এসেছেন। সফরকালীন তিনি মিডিয়াভেস্ট বাংলাদেশের অফিস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। গত বছরের জানুয়ারিতে দায়িত্ব পাওয়ার পর থেকে রাঙ্গানাথান দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্র্যান্ড কমিউনিকেশন্সের প্রসার ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এর আগে তিনি পিঅ্যান্ডজি, মালয়েশিয়া এয়ারলাইনস, ডিজি, মাইক্রোসফট, ডানোনের কমিউনিকেশন প্ল্যানিং, ডিজাইনিং ও রিসার্চের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।