মিতসুবিশির গ্লোবাল প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরস করপোরোশনের গ্লোবাল প্রেসিডেন্ট ওসামু মাসুকো তিন দিনের এক সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন।সফরকালে ওসামু মাসুকো শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, র‌্যাংগ্স গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১০ ফেব্রুয়ারি তিনি ঢাকা ত্যাগ করবেন।ওসামু মাসুকো ১৯৭২ সালে ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মিতসুবিশি করপোরেশনের মোটর ভেহিক্যাল ও রোলিং স্টক বিভাগে যোগ দেন। পরবর্তীকালে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর তিনি ২০০৭ সালে কোম্পানির বর্তমান দায়িত্ব নেন। বিজ্ঞপ্তি।