প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রাজেন্দ্রপুরে মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের এক্সপোর্ট প্রমিনেন্ট অ্যান্ড বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. লুৎফর রহমান, কোম্পানিটির চেয়ারম্যান এম এ রাজ্জাক খান প্রমুখ। অনুষ্ঠানে ২০১৬ সালের ব্যবসা পর্যালোচনা করে তিনজন সেরা ডিলারকে গাড়ি উপহার দেওয়া হয়। বিজ্ঞপ্তি