মিনিস্টার হাই-টেক পার্ক এবং মাইওয়ান ইলেকট্রনিকসের বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের ৫ম বছরে পদার্পণ এবং মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বনানীতে কোম্পানির প্রধান কার্যালয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ও মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান, ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফেরদৌস আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি