মিয়ানমার থেকে ছোলা আমদানি করা যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাস উপলক্ষে মিয়ানমার থেকে ছোলা আমদানি করতে পারবে বাংলাদেশ।
কক্সবাজারের টেকনাফের একটি রিসোর্টে গতকাল শনিবার অনুষ্ঠিত সীমান্ত বাণিজ্যসংক্রান্ত যৌথ কর্মদলের এক বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিরা এ কথা জানান। উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে মিয়ানমার থেকে ছোলা আমদানি বন্ধ রয়েছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মো. নুরুল বাসির। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফের ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন, ৪২ বিজিবির ক্যাপ্টেন এইচ কামরুল হাসান, ইউনাইটেড ল্যান্ড পোর্টের মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ, কক্সবাজার চেম্বারের আবু মোরশেদ, শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির, সৈয়দ জিয়াউল হক প্রমুখ।