মিরপুর রোডে এনসিসি ব্যাংকের নিজস্ব এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড ঢাকার মিরপুর রোডে ডা. রেফায়েত উল্লাহ হ্যাপী আর্কেডে আরও একটি নতুন এটিএম বুথ চালু করেছে। ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ প্রধান অতিথি হিসেবে গতকাল এটি উদ্বোধন করেন।অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান ও আখতার হামিদ খান এবং কার্ড ডিভিশনের প্রধান মো. ওমর ফারুক ভূঁইয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নতুন এ বুথের মাধ্যমে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা বিনা মূল্যে ২৪ ঘণ্টা নগদ উত্তোলন, ব্যালেন্স জানা, ইউটিলিটি বিল পরিশোধ, সংক্ষিপ্ত বিবরণী এবং পিন নম্বর পরিবর্তন করার সুযোগ পাবেন। তা ছাড়া ভিসা ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরাও ওই এটিএম থেকে নগদ উত্তোলন করতে পারবেন। বিজ্ঞপ্তি।