মিরপুর ১-এ হাতিলের শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১ নম্বরের ৯ দারুসসালাম রোডে গত ৩১ জুলাই ফার্নিচার ব্র্যান্ড হাতিলের ৭১তম শোরুমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান সেলিম এইচ রহমান এবং পরিচালক মশিউর রহমান বক্তব্য দেন। শোরুমটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের সব দিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। হাতিলের ৫ হাজার বর্গফুটের এ শোরুমে রয়েছে হোম, কিচেন ও অফিস ফার্নিচারের বিশাল সমাহার। বিজ্ঞপ্তি