মিরপুরে এইচএসবিসির নতুন শাখা উদ্বোধন
রাজধানীর মিরপুরে নতুন রিটেইল শাখা উদ্বোধন করেছে এইচএসবিসি। এইচএসবিসি গ্রুপের মহাব্যবস্থাপক এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক (পার্সোনাল ও মার্কেটিং) লুইসা চিয়াং সম্প্রতি এ শাখাটি উদ্বোধন করেন।এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ এবং ব্যাংকের পার্সোনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন।প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এইচএসবিসির প্রধান লক্ষ্য। মিরপুরের এই রিটেইল শাখায় গ্রাহকেরা যেন ব্যাংকিংয়ের সেরা অভিজ্ঞতার মুখোমুখী হন সে লক্ষ্যেই এইচএসবিসি গ্রুপের সর্বাধুনিক রিটেইল স্টোরের আদলে এর নকশা করা হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে লুইসা চিয়্যাং বলেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ অন্যতম দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ। বাংলাদেশে এটাই আমার প্রথম সফর। আমি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আর এ দেশে এইচএসবিসির ব্যবসায়িক সাফল্যে অত্যন্ত গর্বিত।’সঞ্জয় প্রকাশ তাঁর বক্তব্যে বলেন, ‘মিরপুর ও এর আশপাশের এলাকার লোকজনকে মনের মতো ও স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত ব্যাংকিং সেবা দিতেই আমরা এখানে এসেছি।’