মিরপুরে এইচএসবিসির শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুরে এইচএসবিসি নতুন রিটেইল শাখা উদ্বোধন করেছে।এইচএসবিসির গ্রুপ মহাব্যবস্থাপক এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পার্সোনাল ব্যাংকিং ও বিপণন পরিচালক লুইসা চিয়্যাং সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। এ সময় এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ, পার্সোনাল ব্যাংকিংয়ের প্রধান মো. শাফকাত হোসেনসহ ব্যাংকের অন্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এইচএসবিসি গ্রুপের সর্বাধুনিক রিটেইল স্টোরের আদলে নতুন এই শাখাটির ডিজাইন করা হয়েছে, যাতে গ্রাহকেরা এখানে সর্বোত্তম ও স্বাচ্ছন্দ্য ব্যাংকিং-অভিজ্ঞতা পান।ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলিয়ে বর্তমানে বাংলাদেশে এইচএসবিসির মোট শাখা ও এটিএম বুথের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ ও ৩৪টি। বিজ্ঞপ্তি।