মিরপুরে ওয়েস্টার্ন গ্রিল ফাস্ট ফুডের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধানমন্ডি ও গুলশানের পর এবারে মিরপুর-২-এর শাহ আলীবাগে ফিয়াজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘ওয়েস্টার্ন গ্রিল ফাস্ট ফুড’-এর নতুন শাখা চালু করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফিয়াজ গ্রুপের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ও পরিচালক মো. তৌহিদুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়েস্টার্ন গ্রিলের এই শাখায় ভোক্তাদের জন্য প্রায় ৩০ ধরনের ফাস্ট ফুড পরিবেশন করা হবে। বিজ্ঞপ্তি।