প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর-১ নম্বরে গত বুধবার ব্যাংক এশিয়ার ১০৩তম শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহা. সাফওয়ান চৌধুরী ও এ এম নুরুল ইসলাম, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, পরিচালক শাহজাহান ভূঁইয়া ও এম ইরফান সাঈদ এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।