মিরপুরে সন্ধ্যাকালীন ব্যাংকিং সেবা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঢাকার মিরপুর শাখায় সন্ধ্যাকালীন ব্যাংকিং সেবা চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহের পাঁচটি কর্মদিবসে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। সন্ধ্যাকালীন এই সেবার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মহাব্যবস্থাপক (বিতরণ) সাব্বির আহেমদ। এ সময় ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের বিপণন প্রধান আফতাব মাহমুদ খুরশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইতিমধ্যে ঢাকার ধানমন্ডি ২ ও ৫ নম্বর রোড, গুলশান, বনানী, উত্তরা ও চকবাজার; চট্টগ্রামের নাসিরাবাদ ও স্টেশন রোড এবং সিলেট শাখায় সন্ধ্যাকালীন ব্যাংকিং সুবিধা চালু করেছে। বিজ্ঞপ্তি।