মিরপুরের দারুস সালাম রোডে ইবিএলের ৪২তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ঢাকার মিরপুরের দারুস সালাম রোডের চাঁদ প্লাজায় ৪২তম শাখা চালু করেছে। শাখাটি গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দেবে। ইবিএলের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী প্রধান অতিথি হিসেবে গত সোমবার নতুন এই শাখাটির উদ্বোধন করেন।শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ মো. আসলামুল হক। এতে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান ও মো. ফখরুল আলম, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. মূসা, ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের প্রধান জিয়াউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।