মিরপুরের পল্লবীতে আগোরার ১১তম শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সাড়ে এগারো পল্লবীতে রিটেইল শপিং চেইন আগোরার একটি আউটলেট বা শাখা খোলা হয়েছে।রহিমআফরোজ সুপারস্টোরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম ও আগোরার প্রধান নির্বাহী কর্মকর্তা আঁদ্রে কেলিউক্স সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. জাকির হোসেন, আগোরার পরিচালন প্রধান ওমর ফারুক, বিপণন ব্যবস্থাপক আশরাফুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রায় ছয় হাজার বর্গফুট জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে আগোরার এই শাখাটি। এটি আগোরার ১১তম আউটলেট।নিয়াজ রহিম বলেন, ‘শুরু থেকেই ভোক্তার অধিকার রক্ষায় আমরা মানসম্পন্ন পণ্য সরবরাহ করে আসছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি গ্রাহককে সেরা জিনিসটি দিতে। আমরা গ্রাহকসেবার এ ধারা অব্যাহত রাখতে চাই।’পল্লবী আউটলেট ছাড়াও মিরপুর চিড়িয়াখানা রোডে আগোরার আরও একটি আউটলেট রয়েছে। বিজ্ঞপ্তি।