মিরসরাই ও সন্দ্বীপে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ চ্যানেলে দুটি আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এই দুটিসহ সারা দেশে আরও ১৮টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। চট্টগ্রামে বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিইজেডএ) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান। বিইজেডএ ও চট্টগ্রাম চেম্বার এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের প্রোগ্রাম ম্যানেজার মার্টিন নরম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শেখ মোহাম্মদ আবুল আহাদ, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক এম এ ছালাম, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, শফি চৌধুরী প্রমুখ।