মিরসরাইয়ে অগ্রণী ব্যাংক ঋণ বিতরণ করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক লিমিটেড মিরসরাইয়ের দুর্গাপুর শাখার ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষিদের মধ্যে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে।দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত বৃহস্পতিবার এ ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান, উপব্যবস্থাপক মো. আবুল হোসেন তালুকদার। স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্গাপুর শাখার ব্যবস্থাপক মো. নুরুল আনোয়ার মীর, কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, স্বনির্ভর বাংলাদেশের চট্টগ্রামের এরিয়া ম্যানেজার সাধন চন্দ্র দে প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এলাকার ২৪ জন ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষির মধ্যে চার লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।