মিরসরাইয়ে টেম্পো সংযোজন কারখানা যাত্রা শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সম্প্রতি বড়তাকিয়া মোটরস লিমিটেডের থ্রি হুইলার টেম্পো সংযোজন কারখানার যাত্রা শুরু হয়েছে।কারখানাটির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন, ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান এম ডি এম কামালউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব, প্যাসিফিক অয়েল লিমিটেডের চেয়ারম্যান কফিলউদ্দিন আহম্মদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সহসভাপতি রফিকুল ইসলাম কোতোয়াল, বড়তাকিয়া গ্রুপের পরিচালক লুৎফর নাহার, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও টিভি উপস্থাপিকা তানিশা।অনুষ্ঠানে ১০ জন থ্রি হুইলার টেম্পো গ্রাহকের হাতে গাড়ির চাবি তুলে দেন শিল্পমন্ত্রী।