মিরসরাইয়ে দরিদ্রদের মধ্যে সোনালী ব্যাংক ঋণ বিতরণ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক সম্প্রতি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের দুটি গ্রামে ঋণ বিতরণ করেছে।ব্যাংকের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ১৫৪ জন দরিদ্র মানুষকে মোট ৬৬ লাখ ৩৬ হাজার টাকার ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। ঋণগ্রহীতাদের মধ্যে কৃষক, বিধবা, গৃহিণী, ক্ষুদ্র ব্যবসায়ী, গাড়ির চালকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. হুমায়ুন কবীর।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব, ব্যাংকের ক্ষুদ্রঋণ বিভাগের উপমহাব্যবস্থাপক রণেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক নূরুল হুদা, ইউপি চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, মাস্টার কবির নিজামী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রামের মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রব।মোশারফ হোসেন ঋণগ্রহীতাদের উদ্দেশে বলেন, ‘সোনালী ব্যাংক আপনাদের ভাগ্য পরিবর্তনে ঋণ দিয়েছে।