প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে এক হাজার কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এই অর্থ দেশের প্রায় ৮০ হাজার কোটি টাকার সমান (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী মৌলভীবাজারের শেরপুরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ডিবিএল শিল্পপার্ক স্থাপনে ১৭০ একর জমি বরাদ্দের ইজারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘মিরসরাই জোনে আমরা ইতিমধ্যে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। আশা করছি, এখানে সব মিলিয়ে ২০ বিলিয়ন (দুই হাজার কোটি) ডলারের বেশি বিনিয়োগ হবে।’ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।