মির্জা আহমেদ ইস্পাহানি হাইস্কুলে বিএনসিসির প্লাটুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলীর মির্জা আহমেদ ইস্পাহানি হাইস্কুলে সম্প্রতি বিএনসিসি নিউ প্লাটুনের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ইস্পাহানি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মির্জা সালমান এর উদ্বোধন করেন। কর্ণফুলী রেজিমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. শফিকুর রহমান, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলসের চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলম, টি ব্লেন্ডিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা, বিএনসিসি ৪ কর্ণফুলী ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর জসিম উদ্দিন এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।