মিল মালিকেরা পণ্য সরবরাহ করছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই লাখ টাকা করে জামানত নিয়ে পরিবেশক হিসেবে নিয়োগ দিলেও মিল মালিকেরা চিনি ও ভোজ্যতেল সরবরাহ করছেন না। তাঁরা পুরোনো চালান প্রথা (ডিও) অনুযায়ীই পণ্য বিক্রি করছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত এক বৈঠকে এ ধরনের অভিযোগ তুলে ধরেছেন ভোজ্যতেল ও চিনির পরিবেশকেরা। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলকৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের ১৯ জেলার পরিবেশকেরা অংশ নেন।মন্ত্রণালয় সূত্র জানায়, গত নয় মাসে চিনি ও ভোজ্যতেল বিক্রির জন্য কাগজ-কলমে সারা দেশে ১৩ হাজার পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ভোজ্যতেল বিক্রির জন্য নিয়োগপ্রাপ্ত পরিবেশকই সাত হাজার। তবে আগের মতোই পণ্য চলে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বৃহত্তম দুটি পাইকারি বাজার মৌলভীবাজার ও খাতুনগঞ্জে। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পরিবেশকদের সঙ্গে বৈঠকটি হলো। শিগগির ব্যবসায়ীদের সঙ্গে আরেকটি বৈঠকের আয়োজন করা হবে। উভয় বৈঠক থেকে উঠে আসা মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।