মিলওয়ার্ড ব্রাউনের শীর্ষ ১০০টি ব্র্যান্ডের তালিকায় এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গবেষণা সংস্থা মিলওয়ার্ড ব্রাউনের শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায় এ বছর জায়গা করে নিয়েছে ভারতীয় টেলিযোগাযোগ-প্রতিষ্ঠান ভারতি এয়ারটেল। এ প্রতিষ্ঠান তালিকার ৭১তম স্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৫ বিলিয়ন বা এক হাজার ১৫০ কোটি মার্কিন ডলার।ভারতি এয়ারটেলের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান ‘এয়ারটেল বাংলাদেশ’ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।মিলওয়ার্ড ব্রাউন পরিচালিত একটি সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় ‘দ্য ব্র্যান্ডস টপ ১০০ মোস্ট ভ্যালুয়েবল গ্লোবাল ব্র্যান্ডস’ শীর্ষক এই তালিকা। মিলওয়ার্ড ব্রাউনের সমীক্ষায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিচার করা হয়। সে অনুযায়ী তাদের তালিকায় বাজারের জনপ্রিয় ব্র্যান্ডগুলো সম্পর্কে গ্রাহকদের ধারণা, আর্থিক তথ্য, বাজারদর, বিশ্লেষণ রিপোর্ট বা প্রতিবেদন এবং রিস্ক প্রোফাইল সর্বোচ্চ গুরুত্ব পায়। বিভিন্ন দেশ ও ক্যাটাগরির ভিত্তিতে ব্র্যান্ডগুলোর ক্রম নির্ধারণ করা হয়।৩০টি দেশের ২০ লাখ গ্রাহক এবং ৫০ হাজারেরও বেশি ব্র্যান্ড নিয়ে প্রতিবছর এ সমীক্ষা পরিচালিত হয়।