মিল্ক ভিটা অভয়নগরে কার্যক্রম শুরু করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে সমপ্রতি মিল্ক ভিটার কার্যক্রম শুরু হয়েছে।এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিল্ক ভিটার খুলনা অঞ্চলের পরিচালক দিবস চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন মিল্ক ভিটার মহাব্যবস্থাপক আলতাফ হোসেন, অভয়নগরে মিল্ক ভিটার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পল্লব কুমার দত্ত।উদ্বোধনী দিনে দুই হাজার ২০০ লিটার দুধ প্রক্রিয়াজাতকরণ করা হয়।