মিল্ক ভিটার দুধের মান পরীক্ষা হবে আধুনিক যন্ত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খামারিদের কাছ থেকে কেনা তরল দুধের মান এখন থেকে আর সনাতনী পদ্ধতিতে পরীক্ষা করবে না মিল্ক ভিটা। আধুনিক পদ্ধতিতে মান পরীক্ষার জন্য তাই সুইডেন থেকে আমদানি করা হয়েছে ৩০টি আধুনিক দুধ পরীক্ষাকারী যন্ত্র (মিল্ক স্ক্যানার)।

এই যন্ত্রের ব্যবহার শুরুর প্রাক্কালে গতকাল ঢাকার তেজগাঁওয়ে  আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে মিল্ক ভিটা কর্তৃপক্ষ।

চার কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে এসব যন্ত্র আমদানি করা হয়েছে। সুইডেনের প্রতিষ্ঠান মিরিস এবির তৈরি করা এসব যন্ত্রের প্রতিটির দাম পড়েছে গড়ে ১৫ লাখ ৩০ হাজার টাকা। আধুনিক এ প্রযুক্তির সাহায্যে তরল দুধে কী পরিমাণ ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ, টিএস, এসএনএফ ও পানি আছে তা এক মিনিটের মধ্যে নির্ণয় করা যাবে।

অনুষ্ঠানে মিল্ক ভিটার মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, মহাব্যবস্থাপক খোন্দকার সিরাজুল ইসলাম, সুইডেনের মিরিস এবির ব্যবস্থাপনা পরিচালক টনি মালমস্ট্রম, বিপণন পরিচালক লারম সেভনারস্টেন, ডিওলা ভিটালিস কোম্পানির প্রধান নির্বাহী আবদুল কাদের প্রমুখ বক্তব্য দেন।