মিশ্র প্রবণতা শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার দিনভর মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমেছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে ৩৮৪৫.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর বেশ কয়েকবার ওঠানামা করে দিন শেষে ঊর্ধ্বমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ২৫ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ইউনিক হোটেল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড এয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, বেক্সিমকো, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, জেনারেশন নেক্সট ফ্যাশন ও এনভয় টেক্সটাইল।ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে আজ সূচক কমেছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৯.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯৫৯.৪০ পয়েন্টে।সিএসইতে আজ মোট ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৯টির দাম বেড়েছে, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।