মিশ্র প্রবণতা শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। আজ লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসইতে সূচক বেড়েছে ২ পয়েন্ট

দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৯৯ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায়। তবে দুপুর ১২টা ১০ মিনিটে সূচক ১০ পয়েন্ট কমে যায়। এরপর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৮ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৬ পয়েন্ট

ডিএসইতে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৭০ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৫টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, গ্রামীণফোন, সিঙ্গার বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, বিএসসি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।