মিস কুমারিকা প্রতিযোগিতায় ছবি পাঠানো যাবে ২৭ নভেম্বর পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সাল থেকে প্রতি বছর ‘কুমারিকা মিস ন্যাচারাল’ নামক অনলাইনভিত্তিক সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে আসছে কুমারিকা বাংলাদেশ। এ বছরও শুরু হয়েছে এর বর্ণাঢ্য আয়োজন। ১৮ বছর বয়সী যে কোন তরুণী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ করতে চাইলে আগ্রহী প্রার্থীকে ক্লিক করতে হবে http://kumarikamissnatural. com/এ। আপলোড করতে হবে সেরা তিনটি ন্যাচারাল ছবি। ছবি পাঠানোর সুযোগ থাকছে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।

সারা দেশ থেকে পাঠানো ছবি থেকে লাইক বা ভোট সংখ্যার ওপর ভিত্তি করে প্রথম ৫০০ প্রতিযোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। সেখান থেকে বিচারকদের দেওয়া নম্বর ও ভোট সংখ্যার ভিত্তিতে ১০০ জন প্রতিযোগীর স্ক্রিনিং করা হবে। ১০০ জন প্রতিযোগী সাক্ষাৎকারের জন্য বিচারকমণ্ডলীর মুখোমুখি হবেন। সাক্ষাৎকারে ন্যাচারাল লুক ও ন্যাচারাল অ্যাওয়ারনেসের ভিত্তিতে ২০ প্রতিযোগীকে বাছাই করা হবে। পরবর্তী রাউন্ডের যথাযথ প্রস্তুতির জন্য ২০ জন প্রতিযোগী দেশ সেরা গ্রুমারদের সাহায্যে গ্রুমিংয়ের সুযোগ পাবেন। এখানেই যোগ্যতার ভিত্তিতে গ্রুমাররা সেরা ১০ জনকে নির্বাচিত করবেন। পেশাদার আলোকচিত্রীর মাধ্যমে ফটোশুটের পর চূড়ান্ত ভোটের জন্য সেরা ১০ জনের ছবি পুনরায় আপলোড করা হবে ‘কুমারিকা মিস ন্যাচারাল-২০১৬’-এর অফিশিয়াল পেজ-এ। এই পর্বে ভোট দেওয়ার সুযোগ থাকবে গ্র্যান্ড ফিনালের আগের দিন পর্যন্ত।

জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা ১০ প্রতিযোগী সম্মানিত বিচারকমণ্ডলীর মুখোমুখি হবেন। সেখানে আত্মবিশ্বাস, ন্যাচারাল লুক, প্রকৃতি প্রেম, উপস্থিত বুদ্ধি ইত্যাদির বিচারে বিজ্ঞ বিচারকমণ্ডলী নম্বর দেবেন। পরিশেষে প্রাপ্ত ভোট ও বিচারকমণ্ডলীর প্রদত্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত হবেন এ আসরের বিজয়ী এবং দু’জন রানার আপ। বরাবরের মতো এবারও বিজয়ী পাচ্ছেন আসন্ন ভালোবাসা দিবসে প্রচারিত টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ।

২০১৩,২০১৪ ও ২০১৫ সালে ‘কুমারিকা মিস ন্যাচারাল’ নির্বাচিত হন যথাক্রমে রনিকা রাজিব কর্মকার, নাবিলা মুস্তারি ও ইয়ারিশা জেরিন।