মিসরে বৈদেশিক মুদ্রার মজুত ঝুঁকিপূর্ণ অবস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) কমে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। মিসরের কেন্দ্রীয় ব্যাংক (সিবিই) এ তথ্য জানিয়েছে। সিবিই এক বিবৃতিতে বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখতে নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিনিময়ের এক নতুন পদ্ধতি ঘোষণা করেছে। রোববার থেকে ওই পদ্ধতি কার্যকর হবে।২০১১ সালের জানুয়ারিতে মিসরে বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ ছিল তিন হাজার ৬০০ কোটি ডলার। তবে এখন তা নেমে এসেছে এক হাজার ৫০০ কোটি ডলারে। সিবিই জানায়, কেবল নভেম্বর মাসেই মজুত কমেছে ৪৪ কোটি ৮০ লাখ ডলার। এদিকে প্রেসিডেন্ট মোহামঞ্চদ মুরসি শনিবার অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাষণ দিয়েছেন। সিনহুয়া।