মিহিন লংকা যাত্রীদের জন্য ইবিএলের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিহিন লংকা এয়ারলাইনসের বিজনেস শ্রেণিতে ভ্রমণকারী যাত্রীরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইবিএল স্কাই লাউঞ্জে আতিথেয়তা গ্রহণ করতে পারবেন। উভয় প্রতিষ্ঠান এ বিষয়ে সম্প্রতি একটি চুক্তি সই করেছে। ঢাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান এম নাজিম আনোয়ার চৌধুরী এবং মিহিন লংকা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক অরুনা রত্নানায়েকে চুক্তিতে সই করেন। এ সময়ে ইবিএলের হেড অব ডিরেক্ট বিজনেস এম খোরশেদ আনোয়ারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি