মিৎসুবিসির নতুন গাড়ি মিরেজ এখন দেশের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাং গস লিমিটেড জাপানের মিৎসুবিসি মোটর করপোরেশনের ‘মিরেজ গ্লোবাল কম্পেক্ট’ নামের নতুন গাড়ি নিয়ে এসেছে দেশের বাজারে।মিৎসুবিসি করপোরেশনের করপোরেট মহাব্যবস্থাপক ওয়েকি মাশাহিকো ও র্যাং গস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী গতকাল বুধবার ঢাকায় গাড়িটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন র্যাং গসের পরিচালক সাবরিনা চৌধুরী, পরিচালনপ্রধান মঞ্জু রাণী সাহা, বিক্রয়প্রধান সজন জামান, সাপ্লাই চেইনপ্রধান শফি তানভির প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, মিরেজে রয়েছে নতুন ধরনের মাইভেক প্রযুক্তির ১২০০ সিসির ইঞ্জিন। বিজ্ঞপ্তি।