মিয়ানমার আরও সাতটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সরকার স্থানীয় পর্যায়ে আরও সাতটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে। এর ফলে দেশটিতে মোট শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াবে ২৫টি। যেসব জায়গায় নতুন শিল্পাঞ্চলগুলো প্রতিষ্ঠা করা হবে তা হলো: নে ফি তাউয়ের ত্যাতকন, মান্দালয়ের যাদনারবন, কায়িন প্রদেশের পা-অ্যান, মিয়্যাওয়াদ্দি ও ফায়াথনজু, রাখাইন প্রদেশে পন্নাগিয়ুন এবং শান প্রদেশে ন্যামৌম।শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে মিয়ানমার সরকার নতুন এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর ফলে স্থানীয়ভাবে বিপুলসংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দেশটি আশা করছে। খবর বাসস/সিনহুয়ার।মিয়ানমারে অবশ্য কয়েকটি পরিকল্পিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) রয়েছে। এর মধ্যে রাজধানী ইয়াঙ্গুনের থিলাওয়া বন্দরের থিলাওয়া এসইজেডে জাপানের তিনটি কোম্পানি বিনিয়োগ করবে। কোম্পানিগুলো হচ্ছে মিৎসুবিশি করপোরেশন, মারুবেনি করপোরেশন ও সুমিতোমো করপোরেশন। কোম্পানি তিনটি গত মাসে মিয়ানমার সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছে।