মিয়ানমার থেকে ইলিশ আমদানি করবে পশ্চিমবঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার আরেক প্রতিবেশী মিয়ানমার থেকে ইলিশ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।এই রাজ্যে ইলিশের ব্যাপক চাহিদা থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গত মাসে ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার কাছে মিয়ানমার থেকে ইলিশ আমদানির অনুরোধ জানান। মমতা বন্দোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। সে অনুযায়ী আনন্দ শর্মা গত মঙ্গলবার এক চিঠিতে জানিয়ে দেন যে পশ্চিমবঙ্গ সরকার মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে পারবে।আনন্দ শর্মা তাঁর চিঠিতে আরও জানান, ইলিশ আমদানিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার। তবে আমদানির ক্ষেত্রে কোনো সমস্যা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।