মিয়ানমার থেকে চাল আমদানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ প্রায় পাঁচ মাস পর মিয়ানমার থেকে আবার চাল আমদানি শুরু হয়েছে।এর আগে সর্বশেষ গত ২০০৯ সালের ২ আগস্ট মিয়ানমার থেকে সাড়ে তিন মেট্রিক টন চাল আমদানি করা হয়।এ চালের আমদানিকারক আবদুল গফুর প্রথম আলোকে জানান, মিয়ানমার থেকে তাঁর আনা প্রায় সাড়ে তিন হাজার বস্তা চাল নিয়ে একটি ট্রলার গত বৃহস্পতিবার রাতে টেকনাফের কায়ুকখালী ঘাটে এসে পৌঁছায়। দেশে চালের দাম বাড়ার কারণেই মিয়ানমার থেকে চাল আমদানি শুরু হয়েছে এবং এর ফলে স্থানীয় বাজারে কম দামে সরবরাহ করা যাবে বলে তিনি উল্লেখ করেন।এ ব্যাপারে টেকনাফ সদর বিওপির (চৌকি) নায়েক সুবেদার তোফায়েল আহমদ মিয়ানমার থেকে চাল আমদানির কথা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।