মিয়ানমারকে ৬১ কোটি ডলারের ঋণ দিচ্ছে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারকে এবার ৬১ কোটি ৫০ লাখ ডলারের ঋণ দিতে যাচ্ছে জাপান। আন্তর্জাতিক পরিমণ্ডলে দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ থাকা দেশটির অধিকাংশ পণ্য আমদানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েক দিনের মধ্যেই জাপানও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।গত বছর মিয়ানমারে নামমাত্র হলেও অর্ধশত বছরের সামরিক শাসনের অবসান ঘটে। এরপর রাজনীতিতে দ্রুত সংস্কারের ফলে এবং দেশটিকে একটি সম্ভাবনাময় ও লাভজনক বাজার হিসেবে বিবেচনা করে সেখানে প্রবেশ করতে ব্যাপকভাবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।নিক্কি বিজনেস ডেইলি জানিয়েছে, কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বা আসিয়ান জোটের শীর্ষ সমেঞ্চলনের ফাঁকে সোমবার (আজ) মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠককালে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা এই ঋণ প্রদানের ঘোষণা দেবেন। খবর বাসস ও এএফপির।তিন দশক পর জাপান সরকার স্বল্পসুদে মিয়ানমারকে দীর্ঘ মেয়াদে এই ঋণ দিচ্ছে। এর ফলে জাপানি কোম্পানিগুলোর মিয়ানমারে যাওয়া এবং দেশটিতে চীনের প্রভাব কমাতে সহায়ক হবে বলে পত্রিকাটি জানিয়েছে।জাপানের দেওয়া ঋণ-সহায়তা তিনটি প্রকল্পে ব্যবহার করা হবে। প্রকল্পগুলো হলো: সাবেক রাজধানী ইয়াঙ্গুনে জাপানের নেতৃত্বে বিশেষ অর্থনৈতকি অঞ্চলের অবকাঠামো নির্মাণ, ইয়াঙ্গুনের কাছে একটি তাপবিদ্যুৎকেন্দ্র মেরামত ও গ্রামীণ পর্যায়ে ১৪টি অঞ্চলে অবকাঠামো নির্মাণ।